দীপ্ত নিউজ
বিনোদন

হাতির শুঁড়ে সাফা !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাতির শুঁড়ে সাফা !
সাফা কবির

বিজ্ঞাপন দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করা ছোটপর্দার জনপ্রিয় মুখ সাফা কবির এখন ব্যস্ত টিভি নাটকে। এই ব্যস্ততার মাঝেই প্রায় সময়ই বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তিনি এবং সেসব ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন।

নতুন বছরেও দেশের বাইরে ঘুরতে গিয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন সেটা বলেননি। নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন সেখানে এবার সাফাকে দেখা গেল হাতির সঙ্গে সময় কাটাতে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুধু আমার আগ্রহ দেখুন, আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম। এবং তারা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যা আমার কাছে চমৎকার লেগেছে। আমি শুনেছি হাতি নাকি শক্তি, ক্ষমতার প্রতীক। হাতিদের এই আলিঙ্গন সত্যিই শক্তি এবং সমবেদনার প্রতীক। এই আলিঙ্গনের মুহুর্তটি আপনার ভালবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে।’

উল্লেখ্য, গেল বছর ক্যারিয়ারের দশ বছর পার করছেন সাফা। এছাড়াও, বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় ছিলেন সাফা কবির।

 

আরও পড়ুন: নিলয়–সাফার প্রেমের কাঁটা রওনক হাসান !

 

এসএ/দীপ্ত নিউজ