
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে একদল দুর্বৃত্ত শামীম ওসমানের জামতলার বাড়িতে জড়ো হয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ জেনেছে। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।








