শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

স্বাগতিক উইন্ডিজের স্বপ্ন ভঙ্গ, সেমিতে দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বাগতিক উইন্ডিজের স্বপ্ন ভঙ্গ, সেমিতে দক্ষিণ আফ্রিকা

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল দক্ষিণ আফ্রিকা। এদিন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১২৩ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই টপকে গেল প্রোটিয়ারা। উইন্ডিজের এমন পরাজয়ে পুরো গ্যালারিতে নেমে আসে নীরবতা।


এর আগে সেমি নিশ্চিতের ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ক্যারিবিয়দের অন্যতম দুই ব্যাটার শাই হোপ ও নিকোলাস পুরান ফিরেন প্রথম দুই ওভারের মধ্যেই। হোপ শূন্য রানে ও পুরান ১ রানে। এরপর ৮১ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন কাইল মায়ার্স ও রোস্টন চেজ। মায়ার্স ৩৪ বলে ৩৫ রান করে ফিরলে ফের ধস নামে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে। অধিনায়ক রোভম্যান পাওয়েল ফিরে যান ১ রানে। এরপর শেরফন রাদারফোর্ড খুলতে পারেননি রানের খাতা। ৪২ বলে ৫২ রান করে চেজ ফিরলে সবচেয়ে বড় ধাক্কাটা খায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তায় আন্দ্রে রাসেলের কাঁধে। ব্যাট হাতে তাণ্ডব চালানো শুরুও করেছিলেন রাসেল। তবে এদিন সেই তাণ্ডব দীর্ঘস্থায়ী হতে দেয়নি প্রোটিয়ারা। ৯ বলে ১৫ রান করে রাসেল ফিরেন রান আউটের শিকার হয়ে। সেই ধাক্কা সামলে আর চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৩৫ রানে। প্রোটিয়া বোলারদের মধ্যে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তাবরেজ শামসি।