সংগীত জগতে পা রাখলেন হানিয়া আমির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয় গণ্ডি পেরিয়ে এবার পা রাখলেন সংগীত জগতে।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয় গণ্ডি পেরিয়ে এবার পা রাখলেন সংগীত জগতে।

বুধবার (৯ সেপ্টেম্বর) হানিয়া আমির প্রকাশ করেছেন নিজের প্রথম একক গান ‘পাবলো’। খবর জিও নিউজ।

শুধু কণ্ঠ দেওয়ার মধ্যেই নিজের প্রথম গানকে সীমাবদ্ধ রাখেননি হানিয়া। পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটির কথা, সুর ও পরিচালনার দায়িত্বও নিজ কাঁধে তুলে নিয়েছেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীর সৃজনশীল ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি শেয়ার করেছেন হানিয়া।

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পাকিস্তান বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা হানিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

তবে ‘পাবলো’র শেষ মুহূর্তে এসে দর্শকদের জন্য ছিল আরও একটি চমক। গানটির শেষাংশে ভারতের একটি রিয়েলিটি শোর ভিডিও ক্লিপ যুক্ত করেছেন হানিয়া। সেখানে ভারতীয় টিভি তারকা রাখি সাওয়ান্ত হানিয়ার উদ্দেশে বিশেষ বার্তা দেন।

রাখি সাওয়ান্ত বলেন, হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?

তিনি আরও বলেন, কোনো টেনশন নিও না। তুমি স্বর্গের কন্যা; তোমার মুখে ঐশ্বরিক আলো রয়েছে। তারা তোমার সৌন্দর্যে ঈর্ষান্বিত।

হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি আরও বলেন, শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে।

হানিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রীর এই উপস্থিতিকে সামাজিক মাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে বর্ণনা করেছেন।

গানটিতে নিজের সমালোচকদেরও আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছেন হানিয়া। তিনি তাদের বিরক্ত না হতে বলেছেন এবং জানিয়েছেন, তাদের নেতিবাচক মন্তব্য তাকে কোনোভাবেই প্রভাবিত করে না।

অভিনেত্রী হিসেবে এরই মধ্যে পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের জায়গা তৈরি করেছেন হানিয়া আমির। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জনপ্রিয়তাও বেশ আলোচিত। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো সংগীতশিল্পী পরিচয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More