ভর্তিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে বিশেষ সুবিধা দেবে ঢাবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অ্যান্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তি পরিবারের সদস্যরা।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই–আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘পরিবারের সদস্য হিসেবে শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী–ছেলে–মেয়ে এই সুবিধার আওতায় পড়বেন। স্ত্রী–ছেলে–মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই–বোনরা এই সুবিধা পাবেন।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানায়, এই সিদ্ধান্ত শহীদ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের পরিবারের শিক্ষাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More