শিরোনাম
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি বাংলাদেশ ওয়ানডে দলে পাঁচ পরিবর্তন, বাদ সৌম্য-সাইফ-মোসাদ্দেক শিকাগো শহরে ‘খালেদা জিয়ার’ নামে সড়কের নামকরণ
দীপ্ত নিউজ
বিনোদন

বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

বাংলা গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।

‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান।

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল ও সুর–সংগীত আয়োজনে ছিলেন রাজা কাশেফ। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে রুবাইয়াত জানান, লন্ডনে রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি বাংলা গানের প্রতি তার ভালোবাসা–আগ্রহের কথা বলেন। এরপর রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং আন্তরিকতার সঙ্গে গানটি করেন।

লন্ডনের বিভিন্ন অবস্থানে গানটির ভিডিও ধারণ করা হবে। তবে গানটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে কিছু জানা যায়নি।

 

এসএ