বাংলাদেশের কত জেলা ঘুরে দেখেছেন, ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
৬৪ জেলার এই দেশে আপনি ঘুরেছেন কতটি? অনেকের কাছেই হয়তো এর সঠিক হিসাব নেই।

বাংলাদেশ চেনার সবচেয়ে সুন্দর উপায়গুলোর একটি হলো ভ্রমণ। একেক জেলা যেন একেক রঙের গল্প—কোথাও পাহাড়, কোথাও সমুদ্র; কোথাও নদী, হাওর–বাঁওড়, আবার কোথাও ইতিহাস–ঐতিহ্যের নানা স্মারক।

কিন্তু ৬৪ জেলার এই দেশে আপনি ঘুরেছেন কতটি? অনেকের কাছেই হয়তো এর সঠিক হিসাব নেই। সেই হিসাবটিই এবার চোখের সামনে এনে দিতে পারে একটি অনলাইন ভ্রমণ ম্যাপ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ‘ভ্রমণ ম্যাপ’ ভাইরাল হয়েছে। অনেকেই ভ্রমণ ম্যাপ বানিয়ে নিজেদের টাইমলাইনে আপ করে অন্যদের জানাচ্ছেন যে তিনি বাংলাদেশের কয়টি জেলা ঘুরেছেন এবং কয়টি জেলায় এখনো যেতে পারেননি।

আপনিও খুব সহজে এই ভ্রমণ ম্যাপ বানিয়ে ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। সেই সঙ্গে যেসব জেলায় এখনো যাননি সেখানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

যেভাবে বানাবেন ভ্রমণ ম্যাপ— ভ্রমণ ম্যাপ বানানোর জন্য আপনাকে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ (https://unseenbangladesh.com/)ওয়েবসাইটে। বাংলাদেশের জন্য ভালোবাসা দিয়ে এই ভ্রমণ ম্যাপ বানিয়েছেন ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন।

ওয়েবসাইটে ঢুকে আট বিভাগের ৬৪ জেলার তালিকা থেকে যে জেলাগুলো ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে পারবেন। আবার মানচিত্রে সরাসরি ক্লিক করেও জেলা চিহ্নিত করার সুযোগ আছে।

চাইলে জেলার নাম লিখে খুঁজেও বের করা যায়।

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, সেগুলোর সংখ্যা ম্যাপের সঙ্গে দেখাবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি ঘুরে থাকলে আপনার ভ্রমণের হিসাব হবে ১০/৬৪। সব জেলা একবারে নির্বাচন করার জন্য ‘সব বাছাই করুন’, আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে ‘সব মুছুন’ অপশনও রয়েছে।

এভাবে কয়েকটি ক্লিকেই তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।

থিমথিম বেছে নিন— শুধু জেলা বাছাই নয়, আছে নিজের মতো সাজানোর সুযোগও। ভ্রমণম্যাপকে আরও ব্যক্তিগত করে তুলতে রয়েছে থিম বেছে নেয়ার সুযোগ। নিজের পছন্দের রঙের থিম ব্যবহার করে ম্যাপটি সাজানো যায়।

ওয়েবসাইটে ৫টি থিম দেয়া আছে। আপনি যে কোনো একটি থিম পছন্দ করে তা ম্যাপে কেমন দেখায় দেখে নিতে পারেন।

আপনার নাম ও ছবি যোগ করুন— আপনি চাইলে ভ্রমণ ম্যাপের সঙ্গে আপনার ছবি যুক্ত করতে পারেন। আপনার নাম লেখারও অপশন আছে। আপনি চাইলে নাম লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন। এটি ঐচ্ছিক রাখা হয়েছে।

নাম লিখলে ম্যাপের ওপরে আপনার নাম উঠবে। নাম না দিলে ‘আমার বাংলাদেশ’ কথাটি দেখাবে।

ম্যাপ ডাউনলোড— ম্যাপের নিচে গিয়ে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অংশ লেখা পাবেন। সেখান থেকে আপনার বাংলাদেশ ভ্রমণ ম্যাপ পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

একই সাইটে বিশ্ব ম্যাপও রয়েছে। সেখান থেকে একইভাবে বিশ্ব ভ্রমণ ম্যাপ বানাতে পারবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More