শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

বার্বাডোজের কেনসিংটন ওভালে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। এই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা কোনো দলেরই একাদশে পরিবর্তন আসেনি।

এক দশক পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ভারত। আর প্রায় এক যুগ ধরে শিরোপা খরায় ভুগছে রোহিত শর্মার দল। সেই খরা ঘুচানোর এবার বড় সুযোগ তাদের সামনে। অন্যদিকে আটবারের চেষ্টায় কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়াদে সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ার সুযোগ।

পুরো আসর জুড়েই ভারত তাদের একাদশে খুব একটা পরিবর্তন আনেনি। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছিল রোহিত শর্মার দল। তাই ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙেনি তারা। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামছে ভারত। একই পথে হেটেছে দক্ষিণ আফ্রিকাও। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।

আল/ দীপ্ত সংবাদ