দীপ্ত নিউজ
খেলা

ঢাকায় এলেন শমিত সোম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় এলেন শমিত সোম

জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। বুধবার (৪ জুন) সকালে বাংলাদেশে পৌঁছেছেন তিনি।


আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সে ম্যাচে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামবেন হামজা চৌধুরী। অভিষেকের অপেক্ষায় আছেন ফাহামেদুল ইসলামও। সে ম্যাচের দিন সকালে ঢাকায় এসে পৌঁছেছেন শমিত।

ভোর ৫টা ১০মিনিটে বাংলাদেশে পা রাখেন শমিত। কানাডা প্রবাসী এই ফুটবলার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় অবতরণ করেন।

সুদূর কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। যার ফলে দেশের হয়ে আজই তার অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে কোনো দৈব দুর্বিপাক না ঘটলে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে যে তিনি থাকছেন, তা বলাই বাহুল্য।

হামজা চৌধুরী বা অন্য প্রবাসী ফুটবলারদের চেয়ে শমিত একটু আলাদা। তিনি এর আগে কানাডা জাতীয় দলের হয়েও খেলেছেন। ২০২০ সালের জানুয়ারিতে তিনি বারবাডোস আর আইসল্যান্ডের বিপক্ষে কানাডার হয়ে খেলেছিলেন।