শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
অন্যান্য

ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল গাছ, কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ল গাছ, কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু

 

খাগড়াছড়িতে ঘূর্ণিঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (২০) নামে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) রাত ১১টার দিকে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাসেল ঢাকার ধামরাইয়ের আব্দুল রাজ্জাকের ছেলে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আলুটিলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ভেঙে পড়ে। সেগুলো কাটার সময় ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ডা. রাকিব উদ্দিন মৃত ঘোষণা করেন।

এদিকে সোমবার সকাল থেকে খাগড়াছড়িতে ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছে। সোমবার দুপুরের পর থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

 

এজে/দীপ্ত সংবাদ