শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
ক্রিকেট

একাদশে পরিবর্তন নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
একাদশে পরিবর্তন নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে এরই মধ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা

সোমবার (১০ জুন) নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। দক্ষিণ আফ্রিকা এই মাঠে নিজেদের আগের দুটি ম্যাচই খেলেছে। বাংলাদেশ এই মাঠে শুধু বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেছে।

টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়হীন বাংলাদেশ। শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান সব জায়গায়ই অনেকটা পিছিয়ে টাইগাররা। তবে গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আত্মবিশ্বাসী টাইগারদের সামনে এবার প্রোটিয়া বধের সুযোগ।

একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সৌম্য সরকারের জায়গায় দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার জাকের আলী।

অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা।

 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন,ত্রিস্তান স্টাবস, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ওটনেইল বার্টম্যান, এনরিখ নরকিয়া।

 

এসএ/দীপ্ত সংবাদ