বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে আটকা ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাঙামাটির সাজেক ভ্যালিতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে ৬০০ পর্যটক আটকা পড়েছেন। এ অবস্থায় আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রিসোর্ট ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় রিসোর্ট মালিকরা।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।

সমিতি জানায়, খাগড়াছড়িসাজেক সড়কের বাঘাইহাটসহ একাধিক এলাকায় পানি উঠে যাওয়ায় এবং মাচালং এলাকায় একটি সেতু এবং সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার (৮ জুলাই) সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে, সোম ও মঙ্গলবার সাজেকে ভ্রমণে গিয়ে অবস্থান করা পর্যটকরা নির্ধারিত সময়ে খাগড়াছড়িতে ফিরতে পারেননি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, ‘সাজেকে বেড়াতে আসা প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছেন। তবে, তারা সবাই নিরাপদে আছেন।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টি না কমলে এবং সড়ক থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত পর্যটকেরা ফিরতে পারবেন না। এ কারণে আটকে পড়া পর্যটকদের কাছ থেকে কটেজ বা রিসোর্টের অতিরিক্ত কোনো রুম ভাড়া নেওয়া হবে না। তারা শুধু ব্যবহারের পানির খরচটা দিয়েই সেখানে থাকতে পারবেন।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More