রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকারি অনুষ্ঠানে ব্যানারফেষ্টুনবিলবোর্ডে ‘প্রধানমন্ত্রীর ছবি’ প্রকাশ করা যাবে না। এই ব্যাপারে নিষেধাজ্ঞার আরোপ করে পরিপত্র জারি করেছে মন্ত্রি পরিষদ বিভাগ।

রবিবার (৫ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়।

মন্ত্রি পরিষদ বিভাগের উপ সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে যে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেষ্টুন, বিলবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি (থ্রি ডি বা অন্য কোনো আঙিকে) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডের নকশা এমন ভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্যে ও বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রটি গুরুত্বপূর্ণ বিধায় অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্র বলা হয়।

আজ সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেখতে পান সড়কে একটি মন্ত্রলালয়ে আয়োজিত কর্মসূচি উপলক্ষে ব্যানারফেষ্টুনে নিজের ছবি প্রদর্শিত হচ্ছে। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নিদের্শনা দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More