ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী।
শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ যোশী‘কে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন।
এতে আরও বলা হয়, ভারতের সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছেন।
প্রহ্লাদ যোশী কর্ণাটক রার্জ্যের একজন লোকসভা এমপি। তিনি বর্তমানে ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবিতরণ এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
এর আগে, তীব্র আন্দোলনের মুখে আজ শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
উল্লেখ্য, সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট–এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এসএ