মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পাঁচ পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুলাই) র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ.. . ইমরান খান এতথ্য জানিয়েছেন।

এতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি সাবেক গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামের স্থালভিষিক্ত হলেন। ওই প্রজ্ঞাপনে, কমান্ডার আরাফাত ইসলামকে র‌্যাব৮ এর অধিনায়ক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে র‌্যাব৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব সদর অপস্ শাখার পরিচালক, র‌্যাব৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‌্যাব৩ এর অধিনায়ক এবং র‌্যাব৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র‌্যাব৫ এর অধিনায়ক করা হয়েছে।

/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More