দীপ্ত নিউজ
বাংলাদেশ

র‌্যাবের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
র‌্যাবের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
সংগৃহীত ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পাঁচ পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুলাই) র‍্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ.ন. ম. ইমরান খান এতথ্য জানিয়েছেন।

এতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাব–৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি সাবেক গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামের স্থালভিষিক্ত হলেন। ওই প্রজ্ঞাপনে, কমান্ডার আরাফাত ইসলামকে র‌্যাব–৮ এর অধিনায়ক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে র‌্যাব–৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‌্যাব সদর অপস্ শাখার পরিচালক, র‌্যাব–৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‌্যাব–৩ এর অধিনায়ক এবং র‌্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র‌্যাব–৫ এর অধিনায়ক করা হয়েছে।

আল / দীপ্ত সংবাদ