শিরোনাম
ভোলায় আরও এক গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মার্কিন স্পিকারের সাথে তাইওয়ানের প্রেসিডেন্ট দেখা করলে প্রতিশোধ নিবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মার্কিন স্পিকারের সাথে তাইওয়ানের প্রেসিডেন্ট দেখা করলে প্রতিশোধ নিবে চীন
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে দেখা করলে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে চীন। বুধবার (২৯ মার্চ) আমেরিকায় ১০ দিনের জন্য সফরে গেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং–ওয়েন।

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং–ওয়েন ও বেলিজ সফরে এই সফরে গেলেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া হয়ে ট্রানজিট নেবেন। এই ট্রানজিট পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ইঙ্গিত করে বুধবার সফর শুরুর আগে চীন এ হুঁশিয়ারি দিল। খবর– আল–জাজিরা।

যুক্তরাষ্ট্রে তার যাত্রাবিরতির কথা রয়েছে। এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি ছাড়াও কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার। এ ধরনের সাক্ষাতের যেকোনো পদক্ষেপ উস্কানিমূলক হবে বলে জানিয়েছে চীন।

চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রে সাই–এর এই ট্রানজিট মূলত মার্কিন কর্মকর্তা এবং আইন প্রণেতাদের সঙ্গে দেখা করার জন্য। সাই যদি মার্কিন হাউসের স্পিকার ম্যাকার্থির সঙ্গে যোগাযোগ করেন, সেটি হবে আরেকটি উস্কানি। এক–চীন নীতিকে গুরুতরভাবে যা লঙ্ঘন করে, চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার ক্ষতি করে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে।

তাইওয়ানের প্রেসিডেন্টের জন্য এই ট্রানজিট খুবই স্বাভাবিক ও নিয়মিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বলছে, তাইওয়ানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নিতে একে ইস্যু করা উচিত নয়।

অনু/দীপ্ত সংবাদ