
নাশকতা মামলায় ২জন গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে নাশকতা মামলায় বিএনপি দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার(৬ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন (২৮) ও সাহারবাটি ইউনিয়ন বিএনপি‘র সহ–সভাপতি শহীদুজ্জামান শহীদ (৫৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২ আগস্ট বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার ০৬ নং আসামি পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাওয়ানুল হক ইমন ও সন্দেহ ভাজন। আসামি হিসেবে সাহারবাটি ইউনিয়ন বিএনপি‘র সহ–সভাপতি শহীদুজ্জামান শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। যার মামলা নং–০৪, তারিখঃ০২–০৮–২৩। গ্রেপ্তারকৃত দু‘জনকে সোমবার (৭ আগস্ট) সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ








