নভেম্বরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা পূর্ণাঙ্গ সিরিজ, সূচি প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজসহ পূর্ণাঙ্গ সফরের সূচি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

২০২৩–২৫ চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতা প্রোটিয়ারা চলতি মৌসুমে ঘরের মাঠে কোনো টেস্ট খেলেনি। তবে ২০২৬–২৭ মৌসুমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনায় তারা ঘরের মাঠে মোট আটটি টেস্ট আয়োজন করছে–অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ সফরে থাকবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। টেস্ট দুটি অনুষ্ঠিত হবে নভেম্বরে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা।


জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩–২৭ নভেম্বর। এ সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পর ১, ৪ ও ৭ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১০–১৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More