ঢাবিতে ক্লাস শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ তিন মাসের বেশি সময় পর আবারও সচল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা কার্যক্রম। আগামী ২২ সেপ্টেম্বর থেকে পুনরায় ক্লাস–পরীক্ষা শুরু হতে পারে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে আগামী একাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনিস্টিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক চেয়ারম্যান বলেন, দীর্ঘ আলোচনা শেষে আগামী ২০–২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে এটি চূড়ান্ত নয়। একাডেমিক কমিটিতে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More