ঢাকার মঞ্চ মাতাবেন রাহাত ফাতেহ আলি খান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকার মঞ্চ মাতাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলি খান। বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই–কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে গাইতে আসছেন তিনি।

বিএইচএন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের এ গায়ক। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।

এদিকে, ফেসবুকে এ শিল্পীর আগমনী বার্তা দিয়ে ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪–এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’

পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে এই ইভেন্ট লিংকও।

এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More