দীপ্ত নিউজ
সারাদেশ

নার্সারি করে সফল নীলফামারীর রাখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নার্সারি করে সফল নীলফামারীর রাখি
দীপ্ত নিউজ

নীলফামারীর ডিমলা উপজেলার গৃহবধূ আতিফা নাছরিন রাখি গড়ে তুলেছেন প্লান্টোলজি নামে একটি নার্সারি। যেখানে রয়েছে দেশি–বিদেশি প্রায় এক হাজার প্রজাতির গাছ। মাসে লাখ টাকা পর্য়ন্ত আয়ও করছেন তিনি। তৈরি করেছেন কর্মসংস্থান।

মাত্র এক হাজার টাকার ক্যাকটাস দিয়ে শুরু। ডিমলা উপজেলার গয়াবাড়ী গ্রামের গৃহবধূ আতিফা নাছরিন রাখি ঘর সাজাতে কেনেন দুই জোড়া ক্যাকটাসের চারা।

শখ থেকে ২০২০ সালে শুরু হয় তার গাছ সংগ্রহ, চারা উৎপাদন ও বিক্রি। ধীরে ধীরে বাড়ির সীমানা ও ছাদে গড়ে তোলেন প্লান্টোলজি নামে নার্সারি। শখ থেকে শুরু হওয়া সেই বাগান এখন প্রতিমাসে লাখ টাকা আয়ের উৎস।

তাঁর নার্সারিতে রয়েছে দেশি–বিদেশি প্রায় এক হাজার প্রজাতির গাছ। অনলাইনে গাছ বিক্রি করেও ভালো সাড়া পাচ্ছেন তিনি। খরচ বাদে মাসে লাভ করছেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। বিক্রি ভালো হলে আয় আরও বাড়ে।

বর্তমানে রাখির নার্সারিতে রয়েছে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার গাছ। উদ্যোগের শুরু থেকেই পাশে রয়েছেন তার স্বামী ও শাশুড়ি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন অন্যদেরও।

মামুনার রশিদ মিঠু/এফ/দীপ্ত নিউজ