বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

গরমে পুষ্টি জোগাতে ডাল দিয়ে সজনে ডাটা: জেনে নিন রেসিপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সজনে ডাটা কেবল খেতেই সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের জন্য এক মহৌষধ।

সজনে ডাটা কেবল খেতেই সুস্বাদু নয়, এটি আমাদের শরীরের জন্য এক মহৌষধ। বিশেষ করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় এই সবজি আমাদের মসৃণ হজমে দারুণ সহায়তা করে।

অনেকে সজনে ডাটা মাছের ঝোলের সঙ্গে খেতে পছন্দ করলেও, ডাল দিয়ে এর মেলবন্ধন স্বাদকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। যারা দুপুরের খাবারে হালকা অথচ পুষ্টিকর কিছু খুঁজছেন, তাদের জন্য ডাল দিয়ে সজনে ডাটা হতে পারে সেরা পছন্দ। চলুন জেনে নেয়া যাক এর সহজ প্রস্তুত প্রণালি।

একনজরে সজনে ডাটার পুষ্টিগুণ

প্রধান গুণ

উচ্চ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজম শক্তি বাড়ায়

রান্নার ধরণ

কম তেল ও মশলায় তৈরি স্বাস্থ্যকর খাবার

সেরা কম্বিনেশন

মসুর ডাল ও গরম ভাত

 

প্রয়োজনীয় উপকরণ

ডাল: আধা কাপ (মসুর ডাল)

সজনে ডাটা: আধা কেজি

পেঁয়াজ কুচি: আধা কাপ

রসুন কুচি: দুই টেবিল চামচ

হলুদ গুঁড়া: এক চা চামচ

কাঁচা মরিচ: পাঁচছয়টি

লবণ ও তেল: স্বাদ ও পরিমাণমতো

 

প্রস্তুত প্রণালি

. ডাল সেদ্ধ করা: একটি হাঁড়িতে মসুর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ হতে দিন। ডাল আধা সেদ্ধ হয়ে এলে তাতে লবণ, হলুদ গুঁড়া ও কাঁচা মরিচ ফালি দিয়ে দিন।

. ডাটা রান্না: এবার ডালের মিশ্রণে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা সজনের টুকরাগুলো দিয়ে দিন। ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী কিছুটা গরম পানি যোগ করুন।

. বাগার দেয়া: ডাল ও ডাটা পুরোপুরি সেদ্ধ হয়ে এলে অন্য একটি কড়াইতে তেল গরম করুন। তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লালচে করে ভাজুন। এই ভাজা পেঁয়াজরসুন বা ফোরনটি ডাল ও শজনের হাঁড়িতে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর ডালসজনে। গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More