শিরোনাম
২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
দীপ্ত নিউজ
ক্রিকেট

ওয়াসিম আকরামের বিরুদ্ধে জুয়া ও বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওয়াসিম আকরামের বিরুদ্ধে জুয়া ও বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে অনলাইনে জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম প্রচারের অভিযোগ উঠেছে। লাহোরে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)-তে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে এই অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি। তিনি আকরামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি অভিযোগ করেছেন, ওয়াসিম আকরাম একটি বিদেশি জুয়ার অ্যাপ ‘বাজি‘-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, যা পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট ২০১৬–এর লঙ্ঘন।

ফিয়াজের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার ও ভিডিওতে দেখা গেছে আকরামকে ‘বাজি’ নামের অ্যাপটির প্রচারণা চালাতে, যা সাধারণ মানুষের মধ্যে জুয়া খেলায় আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে।

এনসিসিআইএর একজন কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন—তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ওয়াসিম আকরাম।

এমন এক সময় এই বিতর্ক সামনে এলো, যখন দক্ষিণ এশিয়ায় অনিয়ন্ত্রিত অনলাইন বেটিং প্ল্যাটফর্ম নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। একই অ্যাপের প্রচারণার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাদ উর রেহমান ওরফে ‘ডাকি ভাই’।