বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন সেনাপ্রধান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।

বিওএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিওএ সভাপতি নির্বাচন ২০২৪ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন, আনুষ্ঠানিকভাবে জেনারেল ওয়াকার–উজ–জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

পদের বিপরীতে একাধিক মনোনয়ন পত্র জমা না হওয়ায় এবং একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় জেনারেল ওয়াকার–উজ–জামান সভাপতি হিসেবে নির্বাচিত হন।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More