দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ওয়াশিংটনে সড়ক দুর্ঘটনা: পাঁচ দিন পর মৃত্যুর কাছে হেরে গেলেন মুহিতুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ওয়াশিংটনে সড়ক দুর্ঘটনা: পাঁচ দিন পর মৃত্যুর কাছে হেরে গেলেন মুহিতুল
ওয়াশিংটনে সড়ক দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রবিবার (২৬ ফেব্রুয়ারি) বোস্টন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র মুহিতুল ইসলাম (২১) মারা গেছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

একই দুর্ঘটনায় আহত অপর চার জন হলেন- হুমায়ুন আহমেদ, নাইমুল ইসলাম সজিব, রাজু আহমেদ ও বোরহান উদ্দিন। মারাত্মক আহত একজন এখনও স্থানীয় জর্জ ওয়াশিংটন হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকি তিন জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২১ ফ্রেব্রুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেক্টিকাট এভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে একই গাড়িতে থাকা পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত হন। এদের তিন জন বাংলাদেশ থেকে সম্প্রতি বোস্টনে পড়তে যান।

স্থানীয় প্রবাসীরা জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে মুহিতুলের মরদেহ হস্তান্তর করার পর ভার্জিনিয়ায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

এমি/দীপ্ত