দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 

ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমীর হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আমির হামজা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের পিকুল শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু আমির। এ সময় বাড়িতে ইজিবাইক চার্জে দেওয়া ছিল। খেলা করার সময় ইজিবাইক চার্জে দেওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগার আলী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

শাহরিয়ার/এসএ/দীপ্ত সংবাদ