শিরোনাম
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দুই দশক পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দুই দশক পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন

দুই দশকেরও বেশি সময়ের পর দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৮ জুন) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছানোর কথা আছে তার। সোমবার (১৭ জুন) ক্রেমলিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রুশ গণমাধ্যম জানিয়েছে, এ সফরের মধ্য দিয়ে রাশিয়া–উত্তর কোরিয়ার মধ্যকার নিরাপত্তা বিষয়ক একটি অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর হতে পারে।

দুই দিনের এই রাষ্ট্রীয় সফরে পুতিনের সফরসঙ্গী হিসেব রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্বালানিবিষয়ক প্রধান উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক থাকবেন বলে জানা গেছে।

পুতিন সর্বশেষ ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে তার যাত্রা শুরুর দিকে উত্তর কোরিয়ায় সফর করেছিলেন। তখন উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিম জং ইল; যিনি দেশটির বতর্মান নেতা কিম জং–উনের বাবা। সেই হিসেবে ২৪ বছর পর আজ তিনি পারমাণবিক শক্তিধর দেশটিতে পা রাখতে যাচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেমম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওই সময়ে তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

 

এসএ/দীপ্ত সংবাদ