বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ করতে দেশের বাইরে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝেই হঠাৎ করে দেশ ছাড়লেন সাকিব আল হাসান।

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শুক্রবার রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাকিব। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৬ তারিখ দেশের ফেরার কথা রয়েছে তার।

শনিবার এসব কথা জানিয়েছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, ‘সাকিব হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে এবং সোমবার ফিরবে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’

৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি কোনো খেলা নেই তার দলের। টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে সাকিব আল হাসানের দল।

গত ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে বরিশাল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More