রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএসএ ক্রিকেট।

বিশ্বকাপের আগে দুটি সিরিজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। এপ্রিলে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার পর, মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মাঠে।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভিনু পাসিকে বলেন, ‘গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের দলের কম্বিনেশন ঠিক করতে, ফাইন টিউনিংয়ের জন্য অর্থবহ। আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই ম্যাচগুলোর সূচি তৈরিতে সাহায্য করায়।’

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিরিজ ঐতিহাসিক উপলক্ষ আমাদের ক্রিকেটের জন্য। এই গুরুত্বপূর্ণ সিরিজ দুই দেশের ক্রিকেটের জন্যই খেলার প্রতি আবেগ ও প্রতিভা দেখানোর সুযোগ।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন টি-টোয়েন্টি সিরিজের সূচি-

২১ মে, প্রথম টি-টোয়েন্টি

২৩ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি

২৫ মে, তৃতীয় টি-টোয়েন্টি

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More