শিরোনাম
ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ তিন দফা বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩
দীপ্ত নিউজ
রাজধানী

এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত একটি ১০ তলা আবাসিক ভবনের সাত তলায় আগুন লেগেছে।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।

 

এসএ/দীপ্ত সংবাদ