শিরোনাম
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার ‘পুতিন’
দীপ্ত নিউজ
রাজধানী

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি
গহনা চুরি

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়েছিল’। ফলে দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন , দোকান মালিক প্রাথমিকভাবে জানিয়েছেন, ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি গহনা চুরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শপিং মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক। ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গহনা চুরি হয়েছে। এর মধ্যে সোনা, রুপা ও হীরার গহনা রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।