সরকার গঠনে একমত পিএমএল-এন ও পিপিপি, প্রধানমন্ত্রী শাহবাজ

পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাকিস্তানে জোট সরকার গঠনে একমত হয়েছে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইসলামাবাদে জারদারির বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

পিপিপি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল–এন সভাপতি শাহবাজ শরিফ এবং উভয় দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবেন তার বাবা আসিফ আলী জারদারি। এ সময় তার বাবাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করার জন্য পিএমএল–এনকে ধন্যবাদ জানান বিলাওয়াল।

বিলাওয়াল আরও বলেন, শুধুমাত্র ‘জাতির স্বার্থে’ তারা আবারও জোট সরকার গঠনে সম্মত হয়েছেন।

আরও পড়ুন: ভােটে কারচুপি, বােমা ফাটালেন কমিশনার

জোট সরকার সরকার গঠনে একমত হলেও পাকিস্তানের ভবিষ্যৎ যাত্রা সহজ হবে না বলে মন্তব্য করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, অনেক অসুবিধা এবং বাধার মধ্য দিয়ে জোট সরকারকে এগিয়ে যেতে হবে।

এদিকে পিএমএল–এন ও পিপিপির সরকার গঠনের কড়া সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বানে সর্বোচ্চ ৯২টি আসন পায় পিটিআইয়ের স্বতন্ত্ররা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫টি আসন পায় পিএমএলএন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৪টি আসন পায় পিপিপি।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More