শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে পেঁয়াজ দেবে ভারত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশসহ আরও পাঁচটি দেশে সরকারিভাবে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অন্য দেশগুলো হলোনেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও দ্বিপক্ষীয় উদ্দেশ্যে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। তবে, কী পরিমাণ রপ্তানি করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

আরও পড়ুন: ফুলের সৌরভে চাকা ঘুরছে অর্থনীতির

এর আগে পবিত্র রমজান মাসে দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিতে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিলো বাংলাদেশ।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রয়োজনীয় প্রস্তুতি বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

 

এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More