মঙ্গলবার, মে ২৬, ২০২৬
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

নাইজেরিয়ায় নিহত বেড়ে ১১৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নাইজেরিয়ার প্লাটো রাজ্যে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৩।

প্লাটোর মুশু গ্রামে মুসলিম পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে সংঘটিত জাতিগত ধর্মীয় সংঘাতের কারণে এ হামলার ঘটনা ঘটে।

গণমাধ্যমগুলো বলছে, শনি ও রবিবার বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে।

সুপরিকল্পিত আক্রমনে দুর্বৃত্তরা প্রায় ২০টির মতো সম্প্রদায়ের ওপর হামলা চালায়। তবে হামলার পেছনে কে আছে এ বিষয়ে এখনও কোন তথ্য দেয়নি পুলিশ।

গত মে মাসে কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More