দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল

 

দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের আলোচনায়, নির্বাচনমুখী বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। এতে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে।

দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের চিন্তাভাবনা ও অবস্থানের কথা আরেকবার যুক্তরাষ্ট্রকে পরিষ্কার করেছে দিল্লি।

পরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা।

পররাষ্ট্রসচিব স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এই বৈঠকে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

এসএ/দীপ্ত নিউজ