দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

 

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৩৬) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার ( ২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

রহিম মনোহরপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রহিম পরের দেওয়া সামান্য কিছু জমিতে কৃষি চাষ করেন। বুধবার ১১টার দিকে সে ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। এ সময় মাঠের একটি মটর ঘরে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রহিম। পরে মাঠের অন্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ