দীপ্ত নিউজ
রাজধানী

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার জন্য অবৈধ সংযোগকে দায়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার জন্য অবৈধ সংযোগকে দায়ি

 

রাজধানীর মিরপুরে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার জন্য অবৈধ সংযোগকে দায়ি করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএনসিসির নগরভবনে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি জানান, ওই ঘটনায় অবৈধ সংযোগের সঙ্গে যারা জড়তি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সকালে ডিএনসিসি আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেয়র। রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিতে নেওয়ার জন্য কী পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বলা হয়েছে জানিয়ে মেয়র বলেন, মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া একটি ব্যয়বহুল কাজ। শহর নিরাপদ রাখতে এই কাজটি আমরা করতে চাই। ইতোমধ্যে বুয়েটকে বিদ্যুতের তার নিয়ে একটি মাস্টারপ্ল্যান করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

 

আল / দীপ্ত সংবাদ