শিরোনাম
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রোনালদোর বিদায়কে উৎসর্গ করা ম্যাচে ৪-১ গোলে হেরেছে পর্তুগাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেসারদের ওপর আস্থা শান্তর গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৮ টিতে সাধারণ ছুটি আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগচট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

জি-টোয়েন্টি সম্মেলনে যাচ্ছেন না জিনপিং, হতাশ বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জি-টোয়েন্টি সম্মেলনে যাচ্ছেন না জিনপিং, হতাশ বাইডেন

 

ভারতে জি–টোয়েন্টি শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগ না দেয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর জোটের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারাও উপস্থিত থাকবেন।

শি জিনপিংকে দেখার জন্যই ভারতে যাচ্ছেন বলে কয়েকদিন আগেই জানিয়েছিলেন বাইডেন। তবে জিনপিং না আসলেও সম্মেলনে চীনের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এবারের সম্মেলনে যোগ দেবেন না বলে এরইমধ্যে জানিয়েছেন।

 

এসএ/দীপ্ত নিউজ