দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এগিয়ে যাচ্ছে ইদালিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রে এগিয়ে যাচ্ছে ইদালিয়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে গ্রীষ্ম মন্ডলীয় ঝড় ইদালিয়া।

এর প্রভাবে দক্ষিণ পূর্ব মেক্সিকোতে তীব্র বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়েছে। ক্যারিবীয় অঞ্চলের ঝড়টি ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, সপ্তাহের শেষ দিকে ইদালিয়া শক্তিশালী হারিকেনে রূপ নিতে পারে।

ঝড়ের গতিপথে থাকা অঞ্চলের বাসিন্দাদের এরইমধ্যে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ