দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামের আনন্দ পালের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৃত চিত্তরঞ্জন পালের ছেলে অর্জুন চন্দ্র পাল ও তার স্ত্রী অঞ্জলি রানী পাল।

পুলিশ জানায়, পুকুরে মৃত মাছ ভাসমান অবস্থায় দেখে মাছ তুলে আনতে পুকুরে নামেন অর্জুন চন্দ্র পাল। ওই সময়ে একটি বিদ্যুতের তার পূর্বে থেকেই পুকুরে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী অঞ্জলি রানী পালও বিদ্যুৎপৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

পরে বাড়ির লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

 

এসএ/দীপ্ত নিউজ