দীপ্ত নিউজ
বাংলাদেশ

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় বিশেষ সালাত আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় বিশেষ সালাত আদায়

দিনাজপুর সহ আশপাশে টানা কয়েকদিনের টানা তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় স্থানীয় মুসল্লিরা বিশেষ সালাত ইস্তিতেসকার আদায় করেছেন। বুধবার (৭ জুন) সকাল ৯ টার দিনাজপুর ৩ নং উপশহরের মিতালী মাঠে প্রায় ৫ শতাধিক মুসল্লী এই নামাজে অংশগ্রহণ করেন।

স্থানীয় মাওলানা অলিউল্লাহ সিরাজী এই নামাজের ইমামতি করেন। স্থানীয় যুবসমাজের আয়োজনে এই বিশেষ নামাজে আয়োজন করা হয়।

নির্দিষ্ট সময়ের আগ থেকেই এই নামাজ অংশগ্রহণ করার জন্য ৩ নং উপশহর সহ আশপাশের এলাকা থেকে মুসল্লীরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় আল্লাহ তায়ালার দরবারে এক বিশেষ মোনাজাত করেন এবং এই নামাজে যারা অংশগ্রহণ করেছেন তারা দোয়া করার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় ক্ষমাপ্রার্থনা করে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, বুধবার ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই অবস্থায় দিনাজপুর সহ আশপাশে লোকজনেরা অনেকটাই অস্বস্তির মধ্যে জীবন যাপন করছে। ঘন ঘন লোডশেডিং এ জীবন যাপন আরো অতিষ্ঠ হয়ে পড়েছে।

 

সুলতান মাহমুদ দিনাজপুর/আফ/দীপ্ত নিউজ