আফগানিস্তানের বিপক্ষে টেস্টে অধিনায়ক লিটন, আছেন দুই নতুন মুখ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তান টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস।

এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু, এবং পেসার মুশফিক হাসান। দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। এবং চোট কাটিয়ে আবারও ফিরেছেন তাসিকন আহমেদ।

আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।

বাংলাদেশের স্কোয়াড– লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More