বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি টাকার টোল আদায়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদের ছুটির আগেই ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬ টাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সেতুর উপর দিয়ে ছোট–বড় ২২ হাজার ৪৮৫টি যান পারাপার এবং ২ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল অংশে ১১ হাজার ৫৫৮টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা এবং সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ১০ হাজার ৯২৭টি যানবাহন পারাপার করেছে ও টোল আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯০০ হাজার টাকা।

তিনি আরও জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষদের যাতে ভোগান্তিরোধে টাঙ্গাইল অংশে ১১টি আর সিরাজগঞ্জ অংশে ৯টি বুথে টোল আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More