দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

 

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্ট নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই আপিল করব।

তিনি আরও বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এটার ওপর হাইকোর্ট একটি রায় দিয়েছে। আমরা এখন হাইকোর্টের সিদ্ধান্তের ওপর আপিল করব এবং আমরা আমাদের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখারই চেষ্টা করব।’

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন আদালত।