
দুদকের মুখোমুখি মেঘনা আলম

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয় হাজির হয়েছেন। উপ–পরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের প্রধান সুমিত্রা সেন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের তলবি চিঠি পাঠানো হয়েছিল।
নোটিশে বলা হয়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ অনুসন্ধানে দুদক দুই সদস্যের একটি দল গঠন করেছে। দলটির নেতৃত্বে রয়েছেন উপপরিচালক সুমিত্রা সেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতেই মেঘনা আলমকে তলব করা হয়েছিল।








