সৌদির পাশে থাকার ঘোষণা পাকিস্তানের, মক্কায় হামলার তীব্র নিন্দা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানোর চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং হারামাইন শরিফাইনের (পবিত্র দুই মসজিদ) নিরাপত্তা বিধানে পাকিস্তান দেশটির পাশে থাকবে বলে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। খবর ডনের।

শাহবাজ শরিফ বার্তায় বলেন, আমাদের অঞ্চলটি ইতোমধ্যেই বিভিন্ন রক্তক্ষয়ী সংঘাতের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সহিংসতা কোনো সমাধান নয়, বরং আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টাই শান্তি প্রতিষ্ঠার একমাত্র টেকসই পথ। মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক উত্তেজনা রোধে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে পিছিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

 

 

Tap here to add Deepto News as a trusted source


Google
Add as a preferred source on Google

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, ভাইপ্রতিম দেশ সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি হারামাইন শরিফাইনের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় পাকিস্তান অবিচলভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে। এই দায়িত্ব প্রতিটি পাকিস্তানি তাদের হৃদয়ের গহীনে লালন করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার মক্কা নগরীর আকাশসীমায় প্রবেশ করার আগেই হুথি বিদ্রোহীদের একটি ড্রোন গুলি করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ঘটনার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সংহতি ও কঠোর বার্তার কথা প্রকাশ্যে এলো। সূত্র: এনটিভি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More