বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও উদ্যোক্তা ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে এবং স্বজনদের উপস্থিতিতে ব্যবসায়ী আলআমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সুখবরটি জানান ইসরাত পায়েল।

ছবিগুলো প্রকাশ করে পায়েল লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আলআমিন চৌধুরীর সাথে আমার বিয়ে হয়েছে।

এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।

পরে নিজের পোস্টের মন্তব্য ঘরে ইসরাত পায়েল লেখেন, বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।

জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আলআমিন চৌধুরী একজন ব্যবসায়ী; যুক্তরাজ্যে বেশ কিছু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ছোট পর্দা ও বড় বড় ইভেন্টে উপস্থাপক হিসেবে নিয়মিত মুখ ইসরাত পায়েল। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More