একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে এক যুবকের একসঙ্গে তিন বোনকে বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও এই বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ১৭ জুলাই অমরোহা জেলার একটি স্থানীয় মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী বিকাশ নামের এক যুবক সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামের তিন বোনকে বিয়ে করেন।

জানা গেছে, তিন বোন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও রিল তৈরি করতেন। বিকাশ তাদের ভিডিও ধারণ ও সম্পাদনার কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তিন বোনই বিকাশকে বিয়ের সিদ্ধান্ত নেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতায় বিকাশ তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং হিন্দু রীতি অনুযায়ী সাত পাক সম্পন্ন করেন। অনুষ্ঠানে পুরোহিত ছাড়া দুই পক্ষের আত্মীয়স্বজন বা বন্ধুদের উপস্থিতি দেখা যায়নি।

তিন বোনের দাবি, ছোটবেলা থেকেই তারা সবকিছু একসঙ্গে করেছেন। বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার চিন্তা তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। তাই একজনকেই সবাই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে বিকাশ বলেন, তিন বোনের পারস্পরিক ভালোবাসা ও একসঙ্গে থাকার ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি বিয়েতে রাজি হয়েছেন।

তবে ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় পুনরায় বিয়ে বৈধ নয়। ফলে এই বিয়ের আইনগত স্বীকৃতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সমালোচনার মুখে তিন বোন সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত সম্মতি থাকলেও প্রচলিত আইনের বাইরে এ ধরনের বিয়ের বৈধতা নেই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More