রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে নিম্নচাপ, যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও দিনভর ভারি বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় তীব্র বাতাস ও দিনভর ভারি বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ভোলালক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রবিবার (৫ জুলাই) দুপুরের পর থেকে ঢাকা রুটে লঞ্চ চলাচলও স্থগিত করা হয়।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি উন্নত হলে রাতে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে ভোলালক্ষ্মীপুর রুটে আপাতত লঞ্চ ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

আকস্মিক লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় এই দুই রুটের নিয়মিত যাত্রীরা ঘাটে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি যদি আরও অবনতি হয়, তবে নিরাপত্তার স্বার্থে সব রুটের নৌযান চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হতে পারে।

এদিকে, আবহাওয়া দফতর দেশের ৪ সমুদ্রবন্দরে সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More